কার্ফু জারি: রবিবার ঘর থেকে বেরোবে না ভারতবাসী

১৯ মার্চ ২০২০, ০৮:৪৮ PM

© সংগৃহীত

ভারতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারও ৭০ বছরের এক বৃদ্ধ মারা গিয়েছেন পঞ্জাবে। এ ছাড়া দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। তাঁদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ জন। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এমনই পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনার মোকাবিলায় সরকারের পক্ষ থেকে নতুন কোনও পদক্ষেপের কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেন কি না, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দেশবাসীও। ইতিমধ্যেই মোদীর এই ভাষণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।

যা বললেন প্রধানমন্ত্রী

• আপনারা এটাও করতে পারেন, প্রতিদিন ১০ জনকে ফোন করে বলুন

• সবাইকে অনুরোধ করব, আজ থেকে রবিবার পর্যন্ত এই জনতা কার্ফুর খবর ছড়িয়ে দিন

• সাধারণ নাগরিক ঘর থেকে বেরোবেন না

• সকাল সাতটা থেকে রাত ৯ টা পর্যন্ত কার্ফু পালন করুন

• রবিবার জনতা কার্ফু করুন, ঘর থেকে বেরোবেন না, সবাই ঘরে থাকুন

• সেটা হল জনতা কার্ফু, জনতার মাধ্যমে, জনতার দ্বারা কার্ফু হোক

• এই সময়ে আরও একটা জিনিস চাইব

• যুদ্ধ না হলেও এক দিন, দু’দিন ‘ব্ল্যাকআউট’ করা হত পরীক্ষামূলকভাবে

• যুদ্ধের সময় গ্রামে গ্রামে অন্ধকার করে দেওয়া হত, বন্দরের আলো নিভিয়ে দেওয়া হত

• ৬০ বছরের বেশি বয়সের প্রবীণরা ঘর থেকে বেরবেন না

• কিন্তু বাকি দেশবাসী ঘরে থাকার চেষ্টা করুন

• সরকারি সেবায় যুক্ত যাঁরা, সংবাদমাধ্যমের কর্মীদের সক্রিয়তা প্রয়োজনীয়

• আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত জরুরি কাজ থাকলে তবেই ঘর থেকে বেরোন

• আমাদের সবার উচিত সতর্ক থাকা, আপনারা এদিক সে দিক ঘুরে বেড়াবেন, আর করোনা থেকে বাঁচবেন, এটা সম্ভব নয়

• আজ আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমরা নিজেরা সংক্রমিত হওয়া থেকে বাঁচব, অন্যদেরও বাঁচাব

• এর জন্য দেশবাসীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

• বহু মানুষকে আইসোলেশনে রেখে পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে

• এই পরিস্থিতিতে সবার দুশ্চিন্তা বেড়ে যাওয়া স্বাভাবিক

• করোনা মহামারি থেকে বাঁচতে এমন কোনও নিশ্চিত ওষুধ তৈরি হয়নি, কোনও টিকা তৈরি হয়নি

• আপনাদের আগামী কয়েক সপ্তাহ আমি চাই

• আজ ১৩০ কোটি দেশবাসীর কাছে কিছু চাইতে এসেছি

• এটা আপনাদের আশীর্বাদের ক্ষমতা, আমরা সবাই মিলে নির্ধারিত লক্ষ্যে এগিয়ে চলেছি

• আপনাদের কাছে যখনই কিছু চেয়েছি, আপনারা নিরাশ করেননি

• ফলে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকা প্রয়োজন

• করোনা থেকে সহজে মুক্তি পাওয়া যাবে, এমন ভাবনা ঠিক নয়

• দু’টি বিশ্বযুদ্ধেও এত দেশ জড়িয়ে পড়েনি

• বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ পরিস্থিতি

• গভীর সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ। [সূত্র: আনন্দবাজার]

একাকিত্বে বাড়ছে হৃদরোগের ঝুঁকি, যা বলছে গবেষণা
  • ২১ এপ্রিল ২০২৬
গ্রাফিতিতে ছাত্র মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল-শি…
  • ২১ এপ্রিল ২০২৬
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
  • ২১ এপ্রিল ২০২৬
গাজার পুনর্গঠনে সেই ডিপি ওয়াল্ডের সঙ্গে চুক্তি করছেন ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা কি চালু হবে, যা বললেন শিক্ষ…
  • ২১ এপ্রিল ২০২৬
হেনস্তার প্রতিবাদে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্ম…
  • ২১ এপ্রিল ২০২৬