করোনার আতঙ্কে চাকরি ছাড়লেন ৮৪ ডাক্তার

১৯ মার্চ ২০২০, ০৮:০৬ PM

© সংগৃহীত

করোনাভাইরাস আতঙ্কে যথাযথ সুরক্ষা উপকরণ না থাকায় চাকরি ছেড়েছেন বুলগেরিয়ার ৮৪ ডাক্তার। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার দুইটি হাসপাতালে এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার (১৯ মার্চ) জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, হাসপাতালে ডাক্তারদের সুরক্ষার জন্য পর্যাপ্ত দ্রব্যবাদী না থাকায় ওই ডাক্তার ও নার্সরা কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র দেন।

সোফিয়ার দুই হাসপাতাল থেকে চাকরি ছাড়া এক ডাক্তার ক্যামেলিয়া বাচোভস্কি বলেন, আমিসহ আমার ৮৪ সহকর্মী পদত্যাগপত্র দিয়েছি। কর্তৃপক্ষ আমাদের জানালো, আমাদের করোনার রোগীদের চিকিৎসা দিতে হবে। কিন্তু আমাদের পর্যাপ্ত সুরক্ষা নেই।

তিনি বলেন, আমাদের বেশিরভাগ ডাক্তার বয়স্ক এবং অবসরে যাওয়ার প্রাক্কালে রয়েছেন। করোনায় বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। আমরা সুরক্ষা ছাড়া করোনা রোগীদের কী করে চিকিৎসা দেব।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬