করোনাভাইরাস ছড়াতে ঘুরে বেড়ানো সেই ব্যক্তি মারা গেছেন

১৯ মার্চ ২০২০, ০৯:৫৮ AM

© ইন্টারনেট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একা মরতে চাননি তিনি। সেজন্য বিভিন্ন বারে ঘুরে বেড়ানো ৫৭ বছর বয়সী সেই ব্যক্তি মারা গেছেন। জাপানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার (১৯ মার্চ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দেশটির গামাগোরি জেলার ৫৭ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস পাওয়ায় তাকে কোয়ারেন্টাইনে থাকতে বলেছিলেন চিকিৎসকরা। কিন্তু নিদের্শনা অমান্য করে বাইরে বের হন তিনি। পরিবারের সদস্যদের বলে যান, ‘ভাইরাস ছড়াতে যাচ্ছি।’

ওই ব্যক্তি প্রথমে স্থানীয় আইচি অঞ্চলের একটি বারে যান। সেখানে প্রায় ১৫ মিনিট থাকেন। পরে পাশের আরেকটি ফিলিপিনো বারেও প্রায় ৪০ মিনিট সময় কাটান। একপর্যায়ে অন্য ক্রেতাদের জানান, তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা।

পরে বারের কর্মীরা স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে খবর দিয়ে ডেকে আনে। পুলিশও আসে। কিন্তু লোকটি ততক্ষণে বাড়িতে চলে যায়। এরপর বার দু’টি বন্ধ করে দেয়া হয়। ইতোমধ্যেই ফিলিপিনো বারের এক নারী কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। জাপানে করোনাভাইরাসে মারা গেছেন ২৯ জন।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬