যুক্তরাষ্ট্রে প্রত্যেককে মাসে ১০০০ ডলার দিচ্ছেন ট্রাম্প!

১৮ মার্চ ২০২০, ০৯:১৬ AM

© ফাইল ফটো

শুধুমাত্র করোনাভাইরাস প্রাদুর্ভাবের জন্য যুক্তরাষ্ট্রে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নাগরিককে প্রতিমাসে ১০০০ ডলার করে দেয়ার প্রস্তাব করেছেন সিনেটর মিট রমনি। এ প্রস্তাবে সাড়া দিয়েছে মার্কিন প্রশাসন। দেশটির কর্মীদের নগদ অর্থ প্রদানের বিষয়ে চিন্তাভাবনা করছে হোয়াইট হাউস।

সোমবার উটাহ রিপাবলিকান সিনেটর মিট রমনি এমন ঘোষণা  দিয়ে বলেন, প্রাদুর্ভাব চলাকালে আমেরিকান কর্মীদের প্রতি মাসে এক হাজার ডলার করে দেয়ার পরিকল্পনা করা উচিত। তিনি বলেন, নাগরিকদের জন্য অতিরিক্ত ত্রাণ প্যাকেজ নিয়ে সিনেটে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ নেবে।

এদিকে হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো সোমবার ডেইলি মেইলকে বলেন, আমেরিকান পরিবারগুলোকে নগদ অর্থ দেয়ার জন্য প্রশাসন নতুন প্রস্তাব নিয়ে কাজ করছে।

যু্ক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৮৫০ জন, মারা গেছেন আরও ১২ রোগী। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৭৭৩, মৃত্যু হয়েছে ৭০ জনের। ইতোমধ্যেই দেশটির অন্তত ৪৯টি রাজ্যে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। পরিস্থিতি মোকাবিলায় গোটা দেশে অবরুদ্ধ পরিস্থিতিসহ কারফিউ জারির মতো ঘোষণা আসতে পারে যেকোনো মুহূর্তে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, করোনা মোকাবিলায় শিগগিরই নতুন পদক্ষেপের ঘোষণা দেয়া হবে। এতে বিভিন্ন এলাকায় অফিস, আদালত, রেস্টুরেন্ট বন্ধ, কারফিউ জারির মতো কড়া নির্দেশনাও থাকতে পারে।

করোনা মহামারি মোকাবিলায় প্রায় দুই মাসের জন্য সব ধরনের জনসমাগম বা অনুষ্ঠান বাতিলের পরমর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। ইতোমধ্যেই বেশ কিছু রাজ্য ও শহরে ক্যাফে, বার বা রেস্টুরেন্টে জনসমাগত সীমিত করা হয়েছে। অন্তত ৩২টি রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

করোনা আতঙ্কে লাস ভেগাসের বেশ কিছু রিসোর্ট, ক্যাসিনো বন্ধ করে দেয়া হয়েছে। নিউইয়র্কের সব নাইটক্লাব, মুভি থিয়েটার ও কনসার্ট ভেন্যু বন্ধ করে দিয়েছে শহর কর্তৃপক্ষ। সেখানকার রেস্টুরেন্ট, বার ও ক্যাফেগুলো থেকে খাবার শুধু ডেলিভারি নেয়া যাবে, কেউ জায়গাগুলোতে বসে খেতে পারবেন না।

 

আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার
  • ০৭ অক্টোবর ২০২৬
অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬