করোনাভাইরাস থেকে বাঁচতে কি করতে হবে এবং আক্রান্ত হলে করণীয় কী— সেসব বিষয় নিয়ে আলোচনা করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে আসবেন সময়ের আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।
আজ মঙ্গলবার আজহারী তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে আসার বিষয়টি জানিয়েছেন। রাত ১০ টায় তিনি ফেসবুক লাইভে আসবেন।
নিচে দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য মিজানুর রহমান আজহারীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল — ‘বাংলাদেশ সময় আজ রাত ১০টায় “করোনা ভাইরাস: আমাদের করণীয়” বিষয়ে কিছু কথা শেয়ার করতে লাইভে আসব। সকলে সাদর আমন্ত্রিত’।
প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে তিনজন আক্রান্ত হয়েছে বলে জানায় আইইডিসিআর। তাদের মধ্যে দুইজন ইতালি থেকে দেশে ফেরেন এবং একজন তাদের পরিবারের সদস্য। বাংলাদেশে এখন পর্যন্ত ১০ জন করোানাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশ থেকে ফেরা প্রায় ২৪০০ জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে।করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বের ১৫৭টি দেশের প্রায় দুই লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।