করোনাভাইরাসে পাকিস্তানে প্রথম মৃত্যু

১৭ মার্চ ২০২০, ০৪:৩৯ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তানে একজনের মৃত্যু হয়েছে।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার করোনাভাইরাস আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর সংবাদ।

করোনাভাইরাসের সংক্রমণ সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য নতুন করে খোলা এক ওয়েব পোর্টালে মন্ত্রণালয়টি এ মৃত্যুর কথা ঘোষণা করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

ইরান থেকে ফেরা ওই রোগীকে অত্যন্ত সংকটজনক অবস্থায় লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে পাঞ্জাব প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ইয়াসমিন রশিদ জানিয়েছেন।

দেশটিতে এ পর্যন্ত ৯৫ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে দুই জন রোগমুক্ত হয়েছেন বলে ডন জানিয়েছে।

আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার
  • ০৭ অক্টোবর ২০২৬
অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬