করোনার কারণে চীনে হু হু করে বাড়ছে ডিভোর্স

১৭ মার্চ ২০২০, ০৪:৩৬ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের প্রভাবে চীনে বিয়ে ভাঙার হার বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বাড়িতে বন্দি থাকার ফলে বেশি সময় কাটানোর কারণে এই বিচ্ছেদের ঘটনা ঘটছে। চীনা গণমাধ্যমের বরাতে দ্য স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে এ পর্যন্ত ৩০০ মানুষের ডিভোর্স রেকর্ড করা হয়েছে চীনে। তরুণ প্রজন্মের মধ্যে এ তালাকের হার সবচেয়ে বেশি।

শিনচুয়ান প্রদেশের বিবাহ রেজিস্ট্রি পরিচালকের দেয়া তথ্য মতে, গেলো কয়েকদিনের ব্যবধানে চীনে অস্বাভাবিক হারে বেড়েছে ডিভোর্সের সংখ্যা। করোনা আতঙ্কে সারাদিন বাড়িতে থাকছে মানুষ। এতে করে সামান্য তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে। যা শেষ পর্যন্ত রুপ নিচ্ছে ডিভোর্সে।

প্রসঙ্গত নভেল করোনাভাইরাসের আঁতুড়ঘর চীন। গেল ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হয়ে আজ এ ভাইরাস বিশ্বকে স্থবির করে দিয়েছে। শুধু চীনেরই করোনা রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে অনেক আগেই।

ভাইরাসটি আতঙ্কে রূপ নিলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে চীন। আর এখন সেই চীনেই নেই করোনা আতঙ্ক। দেশটির ১৩টি প্রদেশে কভিড-১৯ কোনো রোগীর সন্ধান মেলেনি।

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close