করোনা নিয়ে এসেছে, এ বলেই ভারতীয়কে পিটুনি!

১৭ মার্চ ২০২০, ০৩:৩৯ PM

© সংগৃহীত

করোনার আতঙ্কে বিশ্বের সব দেশের অবস্থা নাকাল। চীনের উহান থেকে এই ভাইরাসটি ছড়িয়ে যাওয়ার পর থেকেই বিশ্ববাসীর কপালে চিন্তার ভাঁজ পরে গেছে। এ অবস্থায় অনেকে ভাবছেন, চীনারাই এই মহামারীর জন্য দায়ী। শনিবার ইজরায়েলের তাইবেরিয়াস শহরে চীনা ভেবে আম শালেম সিংসন নামের ২৮ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূতকে বেধড়ক পিটুনি দিয়েছে। তিনি নেই মেনসে নামে এক আদিবাসী গোষ্ঠীর সদস্য। ভারতের মণিপুর ও মিজোরামে ওই গোষ্ঠী বসবাস করে। সিংসন তিন বছর আগে ইজরায়েলে গিয়েছিলেন।

সিংসনের বয়স ২৮। বুকে গুরুতর আঘাত নিয়ে তিনি পোরিয়া হাসপাতালে ভর্তি আছেন। ইজরায়েলের এক টিভি চ্যানেলে বলা হয়, প্রত্যক্ষদর্শীদের বিবরণ শুনে পুলিশের ধারণা হয়েছে, মূলত দু'জন ওই যুবকের ওপরে আক্রমণের জন্য দায়ী। তাদের খোঁজ চলছে। সিংসন পুলিশকে জানিয়েছেন, তিনি আক্রমণকারীদের বোঝাতে চেষ্টা করেছিলেন, তাঁর কোভিড-১৯ রোগ হয়নি। তিনি চীনা নাগরিকও নন। কিন্তু তারা কোন কথা শোনেনি।

শাভেই ইজরায়েল নামে এক সংস্থা ইজরায়েলে নেই মেনসে গোষ্ঠীর সদস্যদের অভিবাসনের ব্যবস্থা করে। সেই সংগঠনের চেয়ারম্যান মাইকেন ফ্রিউন্ড বলেন, 'এই ধরনের জাতিবিদ্বেষী হামলা হবে আমরা ভাবতেই পারিনি। আমি দাবি জানাচ্ছি, অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করতে হবে।'

করোনাভাইরাস ছড়িয়েছে ইসরাইলেও। সেখানে এখন পর্যন্ত ৩০৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। তবে ইহুদী রাষ্ট্রটিতে এখনও কোন প্রাণহানী ঘটায়নি করোনা।

করোনাভাইরাস সংক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চীন। তারপরেই আছে ইতালি ও ইরান। সেদেশে রবিবার ৩৬৮ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা এক ধাক্কায় ২ হাজার ১৫৮ জনে পৌছেছে। চীনের বাইরে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে যতজনের মৃত্যু হয়েছে তার মধ্যে অর্ধেকই ইতালিতে। ইরানেও মৃত্যুর সংখ্যা প্রায় হাজার ছুঁয়েছে। আজ পর্যন্ত সেখানে ৮৫৩ জনের মৃত্যু হয়েছে।

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬