আটকে পড়া ওমরাহ যাত্রীসহ ৩৯৪ জন ঢাকায় ফিরছে

১৭ মার্চ ২০২০, ০৩:০৮ PM

© সংগৃহীত

করোনার আতঙ্কে বিশ্বের সব দেশের অবস্থা নাকাল। চীনের উহান থেকে এই ভাইরাসটি ছড়িয়ে যাওয়ার পর থেকেই বিশ্ববাসীর কপালে চিন্তার ভাঁজ পরে গেছে। এ অবস্থায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সৌদিতে আটকে পড়া ২৯৯ জন ওমরাহ যাত্রীসহ মোট ৩৯৪ জনকে নিয়ে দেশে ফিরছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। মঙ্গলবার বিকেলে ৪টায় তাদের বহনকারী ফ্লাইটটি (বিজি-২৩৬) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এর আগে বিমানের

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত রোববার (১৫ মার্চ) থেকে রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনায় বিমানের সব ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে। আগামী দুই সপ্তাহ এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে কেউ দেশে ফিরতে পারবেন না। তাই সৌদিতে আটকে পড়া ওমরাহ যাত্রীদের আনতে বিশেষ এই ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান বলেন, বিকেল ৪টা নাগাদ ফ্লাইটটি দেশে ফেরার কথা রয়েছে। যাত্রীরা দেশে ফিরলে প্রথমে তাদের স্ক্রিনিং করা হবে। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী কারও মধ্যে করোনার লক্ষণ-উপসর্গ না পাওয়া গেলে ইমিগ্রেশন শেষে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

করোনা প্রাদুর্ভাবে ইতোমধ্যে অধিকাংশ রুটেই ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিমান। সর্বশেষ মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব ও ভারতে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় বিমান।

 

 

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬