করোনাভাইরাস: আদালতের কাঠগড়ায় চীনা প্রেসিডেন্ট

১৭ মার্চ ২০২০, ০১:৪৯ PM

© ফাইল ফটো

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার অভিযোগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতে চীনের রাষ্ট্রদূত সান ওয়েডংয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগ করা হয়েছে। সোমবার ভারতের মুজফফরপুরের একটি আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, আগামী ১১ এপ্রিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) এর আদালতে এই বিষয়ে শুনানি হবে। অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা ওই অভিযোগে দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, এই দুজনই ভারতে করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে।

এদিকে, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতজুড়ে কমপক্ষে ১১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক। আর এই তথ্য প্রকাশিত হওয়ার পরই ওই অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে এখন পর্যন্ত দেড় শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত হয়েছে দেড় লাখেরও বেশি মানুষ। সূত্র: আউটলুক

আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার
  • ০৭ অক্টোবর ২০২৬
অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬