করোনা ঠেকাতে এবার বন্ধ করে দেয়া হল তাজমহল

১৭ মার্চ ২০২০, ০১:০৯ PM

© ইন্টারনেট

চীন থেকে ভয়াবহ আকারে ছড়ানো করোনাভাইরাসের প্রভাব পড়েছে ভারতেও। এর থেকে সুরক্ষিত থাকতে এবার দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র তাজমহল বন্ধ করে দেয়া হয়েছে। আগ্রায় ভালোবাসার স্মৃতিস্তম্ভটি দেখতে সারাবিশ্ব থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করেন।

সম্প্রতি বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপের কারণে পর্যটকদের জন্য তাজমহল বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, করোনার বিস্তার কমাতে এমন পদক্ষেপ নিয়েছেন তারা।

ভারতের সংস্কৃতিমন্ত্রী প্রহলাদ প্যাটেল বলেছেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত তাজমহল বন্ধ থাকবে। এরপর পরিস্থিতি দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, তাজমহল দেখতে প্রতিদিন কয়েক হাজার মানুষ ভারতে  আসেন। কিন্তু করোনাভাইরাসের কারণে তাজমহল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা।

বিশ্বের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর একটি তাজমহল। প্রতিদিন তাজমহল পরিদর্শন আসেন ৭০ হাজার পর্যটক। এখন তাজমহল বন্ধ করে দেয়ায় ভারতের পর্যটন শিল্প বড় ধরণের ক্ষতির মুখে পড়বে। তবে করোনাভাইরাস ঠেকাতে এ ছাড়া তাদের আর কোনো উপায়ও নেই।

তাজমহলের পাশাপাশি ভারতের আরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা, মিউজিয়াম এবং ঐতিহাসিক স্থান বন্ধ করে দেয়া হয়েছে। সাধারণ নাগরিকদের সুরক্ষার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬