স্বামীকে দিয়ে পা ম্যাসাজ করালেন শ্রাবন্তী, ভাইরাল ভিডিও

১৭ মার্চ ২০২০, ১২:০২ PM

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার স্বামী রোশন সিংয়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে রোশনকে দিয়ে পায়ে ম্যাসাজ করাতে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। শুধু তাই নয়, শ্রাবন্তী এবং রোশনের ওই ভিডিওর নেপথ্য সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় সিনেমা জোরু কা গুলাম-এর ধুন।

যেখানে ‘ম্যায় জোরু কা গুলাম’-এর ধুনের সঙ্গেই রোশন এবং শ্রাবন্তীকে অভিনয় করতে দেখা যাচ্ছে। ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। যদিও ওই ভিডিও পুরোটাই মজার ছলে শ্যুট করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০০ সালে মুক্তি পায় পরিচালক শাকিল নুরানির সিনেমা জোরু কা গুলাম। গোবিন্দা, ট্যুইঙ্কেল খান্নার সঙ্গে এই সিনেমায় অভিনয় করতে দেখা যায় বর্ষীয়ান অভিনেতা কাদের খান এবং জনি লিভারকে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬