বান্ধবীকে খুন করে গাড়িতে লাশ নিয়ে শহর ঘুরলেন তরুণ!

১৭ মার্চ ২০২০, ১১:০৯ AM

© এনডিটিভি

পাশে বান্ধবীর নিথর দেহ, সেই অবস্থাতেই দুবাই শহরে ৪৫ মিনিট গাড়ি ছোটাল এক ভারতীয় তরুণ। রক্তমাখা জামা পরেই নিকটবর্তী রেস্তোরাঁ থেকে কিনলেন খাবার এবং জল। এরপরেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, নিজের কৃতকর্মের সাজা পেতে আত্মসমর্পণ করবেন।

যেমন চিন্তা, তেমন কর্ম! শহরের ডেরা এলাকার এক থানায় গিয়ে আত্মসমর্পণ করে সেই তরুণ, পুলিশকে বলেন, ‘বান্ধবীর অন্য সম্পর্ক ছিল, তাই আমি তাঁকে গলা কেটে খুন করেছি। গাড়িতে মৃতদেহ রাখা!’

সম্প্রতি এই মামলার শুনানি হয়েছে দুবাইয়ের এক আদালতে। সেই শুনানির প্রসঙ্গ উল্লেখ করে সাম্প্রতিক প্রতিবেদনে এমন হাড়হিম করা দাবি করেছে গালফ নিউজ। জানা গিয়েছে, অভিযুক্ত ডেরারই আল মুরাক্কাবাত থানায় দেহ সমেত গাড়ি ঢুকিয়ে আত্মসমর্পণ করেন।

প্রতিবেদনের দাবি, ‘দুবাইয়ের অপরাধের ইতিহাসে এই ধরণের ঘটনা বিরল। শুনানিতে তেমনটাই উল্লেখ করেছেন বিচারক।’ জানা গিয়েছে, গত বছরের জুলাইয়ের এই ঘটনাতে যারপরনাই বিস্মিত দুবাইয়ের পুলিশও।

শুনানি চলাকালীন এই মামলার তদন্তকারী এক পুলিশ আদালতে বলেছেন, ‘আমি অভিযুক্তকে দেখে প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম। ওর জামায় রক্ত লেগে ছিল। সন্ত্রস্ত অবস্থায় ও আমাদের বলেছিল যে, নিজের বান্ধবীকে খুন করেছে। এরপরেই আমরা ছুটে গিয়ে সেই গাড়ি পরীক্ষা করি। দেখেছিলাম গলাকাটা অবস্থায় সামনের আসনে পড়ে ওই তরুণীর নিথর দেহ। আর পিছনের আসনে রক্তমাখা ছুরি।’

ওই পুলিশ আরও বলেন, ‘এরপর ওই ভারতীয় তরুণকে আমরা গ্রেফতার করি। প্রাথমিক তদন্তের পর জানতে পারি, নিহত তরুণীর সঙ্গে অভিযুক্তর পাঁচ বছরের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি ওই তরুণ জানতে পারেন, তাঁর বান্ধবী অন্য সম্পর্কে লিপ্ত। সেই নিয়ে শুরু হয় বিতণ্ডা। এমনকি বান্ধবীর পরিবারকে ই-মেল করে অভিযুক্ত হুমকি দিয়েছিল, তাঁদের মেয়েকে খুন করা হবে।’

তদন্তে আরও জানা গিয়েছে, খুনের দিনেও গাড়ির মধ্যেই বিতণ্ডায় জড়িয়েছিলেন ওই তরুণ ও তাঁর বান্ধবী। এরপরেই ছুরি দিয়ে গলা কেটে তাঁকে খুন করা হয়ে। অভিযুক্তের বান্ধবীও ভারতীয়। আদালতে এমনটাই জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত খুনের মামলা দায়ের হয়েছে। দুবাই পুলিশ আদালতে অভিযুক্তকে সাজা দিতে মৃত্যুদণ্ডের সওয়াল করেছে। খবর: এনডিটিভি।

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬