করোনা থেকে বাঁচতে সবাইকে স্মার্ট হতে বললেন রোহিত

১৬ মার্চ ২০২০, ০৮:৫৬ PM

© ফাইল ফটো

ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা বলেছেন, ছোঁয়াছে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে হলে আমাদের একটু স্মার্ট হতে হবে। হতে হবে প্রো-অ্যাক্টিভও। যখনই আমরা কোনো উপসর্গ বুঝতে পারব, সঙ্গে সঙ্গে কাছের স্বাস্থ্য দফতরে জানাব।

এক ভিডিও বার্তায় রোহিত শর্মা বলেন, বিশ্বের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টার প্রশংসা করছি। তারা সবাই নিজেদের জীবন ঝুঁকির মুখে ফেলে দিয়ে আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন।

তিনি বলেন, করোনাভাইরাস আতঙ্কে গত কয়েক সপ্তাহ বিশ্ব থমকে গেছে। স্থবির হয়ে গেছে আমাদের জীবনযাত্রা। যা দেখতে খুব খারাপ লাগছে। একমাত্র সবাই একসঙ্গে লড়াই করলেই আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব।

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করছে করোনাভাইরাস। এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ছোঁয়াছে এই ভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে।

করোনাভাইরাসের কারণেই স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ইভেন্টের অনেক খেলা ইতিমধ্যে স্থগিত হয়েছে। বন্ধ হয়েছে বেশকিছু টুর্নামেন্ট এবং দ্বিপাক্ষিক সিরিজও। ছোঁয়াছে এই ভাইরাসে বিশ্বে প্রায় ৬ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন অসংখ্য মানুষ। [সূত্র: এনডিটিভি]

উচ্চশিক্ষার জন্য মেক্সিকোতে গিয়েছিলেন মুহিব,ইউক্রেনের ড্রোন…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ন…
  • ২১ এপ্রিল ২০২৬
শেরপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসির প্রথম দিনে সারাদেশে বহিষ্কার ৬, অনুপস্থিত সাড়ে ২৫ হ…
  • ২১ এপ্রিল ২০২৬
‘আমাদের এই সন্তানেরা আগামীর বাংলাদেশের মূল কারিগর’
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন অভিজ্ঞতা ছা…
  • ২১ এপ্রিল ২০২৬