২২ বিদেশ ফেরতসহ ফেনীতে ১১৬ জন হোম কোয়ারেন্টাইনে

১৬ মার্চ ২০২০, ০৫:৫৩ PM

© টিডিসি ফটো

ফেনীতে নোভেল করোনাভাইরাস সন্দেহে ২২ জন বিদেশ ফেরতসহ ১১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে ফেনী জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন মোঃ সাজ্জাদ হোসেন সিভিল সার্জন প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ।

এসময় তিনি আরো জানান, ফেনীতে ইতালী ফেরত ১২ জন, কাতার ৩ জন, কুয়েত ১ জন, গ্রীস ১ জন, কোরিয়া ১ জন, চীন ১ জন, ভারত ৩ জন সহ মোট ২২ জন বিদেশ ফেরত রয়েছেন। তারা ফেনী সদর উপজেলায় ৪ জন, ছাগলনাইয়ায় ৪, ফুলগাজীতে ৮, দাগনভূঁঞায় ৫, সোনাগাজী ১ জন রয়েছেন। বিদেশে যাওয়া বন্ধ হলেও বিদেশ থেকে বিলোনিয়া স্থলবন্দর দিয়ে আগতদের হোম কোয়ারেন্টেইনে রাখা হবে। হোম কোয়ারেন্টাইনে থাকা কারো কোন লক্ষণ প্রকাশ পেলে আইডিসিআর থেকে লোক এসে ব্যবস্থা গ্রহন করবেন।

এসময় বিদেশ থেকে কেউ আসলে সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার কথাও জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ রানা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ অমিত সাহা, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা শাহজালাল মোহন, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মোঃ দিদারুল আলমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকগন।

আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার
  • ০৭ অক্টোবর ২০২৬
অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬