করোনা থেকে সেরে উঠে তিনি বললেন, ভয়ের কিছু নেই

১৬ মার্চ ২০২০, ১০:৫৭ AM

© দ্যা ইন্ডিপেন্ডেন্ট

ভারতের রাজধানী দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি ছিলেন তিনি। ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসা শুরু করেন। চিকিৎসা নিয়ে তিনি এখন পুরোপুরি সুস্থ।

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, ‘করোনাভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই। এর চিকিৎসাও মানুষের জন্যই খুব সাধারণ।’ খবর: এনডিটিভি।

দিল্লির সাফদারজুং হাসপাতালে টানা দুই সপ্তাহ চিকিৎসা নিয়েছেন করোনায় আক্রান্ত ওই ব্যক্তি। রোববার সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। তবে চিকিৎসকরা আরও ১৪ দিন বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি করোনা নিয়ে নিজের অভিজ্ঞতা গণমাধ্যমকে জানিয়েছেন।

ওই ব্যক্তি বলেন, আসলে ভয় পাওয়ার প্রয়োজন নেই। এটি একদম সাধারণ ফ্লুর মতো। তিনি বলেন, গত ২৫ ফেব্রুয়ারি ইউরোপ থেকে দেশে ফিরলে পরদিনই জ্বর আসে। চিকিৎসকের কাছে গেলে তারা জানান, এটি গলার সংক্রমণ। সে অনুযায়ী তিন দিনের মতো ওষুধ দেওয়া হয়।

পরে ২৮ ফেব্রুয়ারি বেশ সুস্থ অনুভব করেন। তবে ২৯ তারিখ ফের জ্বর আসে। সে জন্য রাম মনোহর লোহিয়া হাসপাতালে যান ওই ব্যক্তি। সেখানে টেস্ট করা হলে তাঁর করোনাভাইরাস ধরা পড়ে।

তিনি বলেন, ‘আমি চিকিৎসক নই, তবে অভিজ্ঞতা থেকে বুঝেছি, সাধারণ ঠান্ডা–কাশির চেয়ে এটি সামান্য ভিন্ন।

ভারতের দিল্লিতে এ পর্যন্ত সাতজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। একজন মারা গেছেন। এছাড়া দুজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ভারতে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে কেরালায়।

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬