করোনা আতঙ্কে পাকিস্তানের সব মাদ্রাসা বন্ধ ঘোষণা

১৫ মার্চ ২০২০, ০৭:৫৪ PM

© ফাইল ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে পাকিস্তানের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর দেশটির সব মাদ্রাসাও বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে পাকিস্তানের মাদ্রাসাগুলোর কেন্দ্রীয় সংগঠন বেফাকুল মাদারিসিল আরবিয়া পাকিস্তানের সেক্রেটারি জেনারেল মাওলানা হানিফ জালান্ধরী এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।

মাওলানা হানিফ বলেন, করোনাভাইরাসের কারণে পাকিস্তানের সব মাদ্রাসা ৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এ জন্য বার্ষিক পরীক্ষাও আপাতত স্থগিত থাকবে। পরীক্ষার সময়সূচী পরে জানিয়ে দেয়া হবে।

মাদ্রাসা ছাত্রদের নিজ এলাকায় গিয়ে জনসাধারণকে তওবা, এস্তেগফার ও বেশি বেশি দোয়ার প্রতি উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।

এর আগে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এবং সামরিক শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে দেশটির সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

পাকিস্তানের শিক্ষামন্ত্রী এক টুইটবার্তায় বলেন, আগামী ৫ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তানে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৩ জন। তবে দেশটিতে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close