© দ্যা সান
করোনাভাইরাস বিপর্যয়ের কারণে থাইল্যান্ডের পর্যটন শিল্প বড় ধরণের ক্ষতির মুখে পড়েছে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর পর্যটকদের আনাগোনা কার্যত বন্ধ হয়ে গেছে। এতে দেশটির অর্থনীতির ক্ষতি হওয়ার পাশাপাশি আরেকটি বড় সমস্যার মুখোমুখি হচ্ছে।
থাইল্যান্ডের পর্যটন কেন্দ্রগুলোয় হাজার হাজার বানর রয়েছে। পর্যটকদের দেয়া কলাসহ বিভিন্ন ধরণের খাবার খেয়েই তারা বেঁচে থাকে। তকে পর্যটক আগমণ বন্ধ থাকায় তাদের খাদ্য সঙ্কট তৈরি হয়েছে। ফলে লোকালয়ে হানা দিচ্ছে তারা।
জানা গেছে, শত শত বানর দেশটির বিভিন্ন শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তারা সামান্য খাবারের জন্য বিভিন্ন দোকান ও বাসা-বাড়িতেও হানা দিচ্ছে। এতে বড় ধরণের সমস্যায় পড়ে গেছেন স্থানীয়রাও। একটি কলার জন্যও লড়াই করতে বানরগুলোকে।
একজন দোকানী বলেছেন, তারা বুনো কুকুরের মতো আচরণ শুরু করেছে। তারা একটু খাবারের জন্য উন্মাতাল হয়ে উঠেছে। বানরগুলো এমন আগ্রাসী মনোভাব আগে কখনো দেখা যায়নি। তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়েছে।
তিনি জানান, সাধারণত পর্যটকরা তাদের খাবার দিয়ে থাকে। তবে এখন তাদের আগমণ কমে গেছে করোনাভাইরাসের কারণে।
থাইল্যান্ডের বন্যপ্রাণীর কারণে বছরে প্রায় তিন কোটি ৫০ লাখ পর্যটক দেশটিতে ভ্রমণ করেন। দেশটির অর্থনীতিতে অন্তত ২০ শতাংশ অবদান রাখছে এ খাত। তবে করোনাভাইরাসের কারণে বিশ্বের অনেক দেশের মতো থাইল্যান্ডের পর্যটকের সংখ্যা কমেছে। খবর: দ্যা সান।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।