বোয়ালখালীতে হাতির পায়ে শিশু পিষ্ট

১৫ মার্চ ২০২০, ০৯:৪৬ AM

© সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের বড়টিলা গ্রামে হাতির পায়ে পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মো. আকিব (৩) বড়টিলা এলাকার মো. শামসুল আলমের ছেলে। শুক্রবার রাত দেড়টার দিকের এ ঘটনায় শিশুটির বাবাও আহত হয়েছেন।

জানা যায়, রাতে স্থানীয় একটি মাজার থেকে ফিরছিলেন শামসুল আলম ও তার স্ত্রী। সঙ্গে শিশু সন্তানটি ছিল। এ সময় বাড়ির কাছে পৌঁছাতেই হাতিটি তাদের সামনে থেকে আক্রমণ করে। পরে হাতিটি শামসুল আলমকে পা দিয়ে চাপা দিলে তিনি সন্তান আকিবকে কোল থেকে ছেড়ে দেন। এরপর হাতিটি আকবিকে পায়ে পিষ্ট করে।

নিহত শিশু আকিবের পিতা শামসুল আলম কোমর ও পায়ে ব্যথা পেয়েছেন জানিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মান্নান বলেন, প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি এখন বাড়িতে আছেন।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানান, “এই হাতিটি হয়ত পাল থেকে বিচ্ছিন্ন হয়ে ওই এলাকায় ঢুকে পড়েছিল।”

করলডেঙ্গা পাহাড়ে হাতির পাল আছে বলে স্থানীয় বাসিন্দা জানিয়েছেন। শুক্রবার সেখান থেকে হাতি নেমে মধ্যম করলডেঙ্গা এলাকায় চলে আসে।

আক্রমণকারী হাতিটি এখনও ওই এলাকায় অবস্থান করছেন বলে ধারণা চেয়ারম্যানে

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬