করোনা আতঙ্কে সৌদির সব ছিনেমা হল বন্ধের সিদ্ধান্ত

১৪ মার্চ ২০২০, ০৫:১০ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সৌদি আরবের সিনেমা হলগুলো সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ দেশটির জেনারেল অথরিটি ফর অডিওভিজুয়াল মিডিয়ার বিবৃতির সূত্রে এ খবর জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সৌদি আরবের সিনেমা হলগুলোতে সব ধরণের প্রদর্শনী স্থগিত থাকবে। করোনাভাইরাস নিয়ন্ত্রণ এবং এর বিস্তার রোধের অংশ হিসেবে সতর্কতামূলক এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

শুক্রবার পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৬ জন। ভাইরাস যেন ছড়িয়ে না পরে সেজন্য আগামী দুই সপ্তাহ সৌদির সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। রোববার দুপুর ১১টা থেকে এই নির্দেশ কার্যকর করা হবে। তবে ‘বিশেষ কারণ’ থাকার ভিত্তিতে কিছু ফ্লাইট চলতে দেয়া হবে বলে খবরে বলা হয়েছে।

এ সময়ের মধ্যে যেসব নাগরিকরা দেশটিতে ফিরতে পারবেন না, তাদের জন্য তা সরকারি ছুটি হিসেবে গণ্য করা হবে। সব আগমনকারীদের ক্ষেত্রে পরীক্ষা ও আইসোলেশনসহ সব ধরনের স্বাস্থ্য প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে।

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬