মার্কিন সেনা থেকে করোনা ছড়িয়েছে চীনে

১৪ মার্চ ২০২০, ০১:৩৫ PM

© সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্ক এখন বিশ্বের বিশ্বের ১১৪টি দেশের ছড়িয়ে পড়েছে । শুধুমাত্র চীনেই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার। আর দেশটিতে ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান একদিন আগে টুইট করে হুবেই প্রদেশে মার্কিন সামিরক বাহিনীর সদস্যরা একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এই ভাইরাস ছড়িয়ে দিয়েছিলেন বলে ষড়যন্ত্র তত্ত্ব হাজির করেন। তার এই টুইটের পর রাষ্ট্রদূত চুই তিয়ানকাইয়ের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছেন এশিয়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মার্কিন শীর্ষ কূটনীতিক ডেভিড স্টিলওয়েল।

এ বিষয়ে জাপানের একটি সংবাদ মাধ্যম জানায়, চীনে যে এই ভাইরাস তৈরি হয়েছে, এমন কোনও প্রমাণ মেলেনি। ৪টি মহাদেশের ১২টি দেশ থেকে ১০০-র বেশি জেনম সংগ্রহ করা হয়। গবেষণায় দেখা গিয়েছে চীন করোনার উৎপত্তিস্থল নয়। চীনের এক গবেষণা দাবি করছে, মানুষ থেকে মানুষের সংক্রমণ ছড়ায় নভেম্বর থেকে। উহানে অনেক পরে এই ভাইরাস পাওয়া যায়।
চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের রিপোর্ট বলছে, গত বছর ডিসেম্বরের শুরুতে নোভেল করোনাভাইরাস ছড়ায়। সে সময় চলছিল উহানে সেনাবাহিনীর মহড়া। বিভিন্ন দেশের প্রতিনিধি দল অংশগ্রহণ করে এই মহড়ায়। মার্কিন সেনা প্রতিনিধিও সেই মহড়ায় অতিথি হিসাবে আসেন।

সম্প্রতি মার্কিন স্বাস্থ্য কর্মকর্তা সাংবাদিকদের সামনে স্বীকার করেন, যুক্তরাষ্ট্রে ৩.৪ কোটি মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ২০ হাজার।এরপরই চীন দাবি করতে শুরু করে, তাহলে কি প্রথম করোনা সংক্রমণ ছড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে! তারা আরো দাবি করে, উহানে সামরিক মহড়া থেকে করোনা ছড়ায় উহানে। জাপানের সংবাদ মাধ্যম আসাহিও দাবি করেছে , মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রথম করোনাভাইরাসের উৎপত্তি হয়।

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬