ভারতীয় জাহাজের ধাক্কায় ডুবে গেল বাংলাদেশি বার্জ

১৩ মার্চ ২০২০, ০৩:৪৭ PM
ডুবে যাওয়া বাংলাদেশি বার্জ

ডুবে যাওয়া বাংলাদেশি বার্জ © সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে জাহাজের ধাক্কায় হুগলি নদীতে পণ্যবাহী বাংলাদেশি বার্জ ডুবির ঘটনা ঘটেছে। বার্জে থাকা ১৩ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১২ মার্চ) ‘এমভি মমতাময়ী মা’ নামে ওই বার্জের সঙ্গে কলকাতা বন্দরের একটি জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সঙ্গে সঙ্গে ডুবে যায় বাংলাদেশি পণ্যবাহী ওই বার্জটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বার্জ পুরোপুরি ডুবে যাওয়ার আগে আগুন ধরে যায়। তবে নিরাপদে উদ্ধার করা হয়ে মমতাময়ীর ১৩ জন ক্রুকে। বজবজের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাইঅ্যাশ ভরে বাংলাদেশে ফেরত যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনার বিষয়ে কলকাতা পোর্ট ট্রাস্টের মুখপাত্র সঞ্জয় মুখোপাধ্যায় জানান, কলকাতা ‘ডিভি রবীন্দ্র’ নামে জাহাজটি মেরামতের সামগ্রী নিয়ে আসছিল। সেই সময় বাংলাদেশি বার্জের সঙ্গে সংঘর্ষ হয়। এতেই এ দুর্ঘটনা ঘটে। তবে ওই বার্জের ১৩ জন ক্রু নিরাপদে রয়েছেন।
এদিকে পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনিত কুমার এই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। সূত্র: এই সময়।

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬