করোনাভাইরাস থেকে বাঁচতে ভারতে এবার ঘুঁটে থেরাপি!

১৩ মার্চ ২০২০, ০২:১৪ PM

© এনডিটিভি

বাতাসে এখন করোনা আতঙ্ক। ভয়ে আশঙ্কায় নাক মুখ ঢেকে ঘুরছেন সাধারণ মানুষ। আর এরই মাঝে ভারতের সরকারি আয়ুর্বেদিক কলেজের একটি দল হাতে কলমে পরীক্ষা করে দেখাল, কীভাবে বাতাস পরিষ্কার করা যায় নিমেষে।

বৃহস্পতিবার উসমানাবাদ শহরে করোনাভাইরাস বিষয়ে জেলা প্রশাসন একটি সাংবাদিক সম্মেলনের ডাক দেয়। ওই সম্মেলনে ‘গোবরের ঘুঁটে’ পুড়িয়ে বাতাস স্বচ্ছ করার পদ্ধতি দেখান কলেজের ওই দলের সদস্যরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

জেলা আধিকারিকের অবশ্য দাবি, কীভাবে ঘুঁটে জ্বেলে বায়ুকে স্বচ্ছ আর পরিষ্কার করা যায় সেইটা দেখানোর জন্যই চেষ্টা করা হয়েছিল। যদিও, এই কার্যকলাপের সঙ্গে সাংবাদিক সম্মেলনের বিষয়গুলির কোনও সম্পর্কই খুঁজে পাওয়া যায়নি।

এই সাংবাদিক সম্মেলন জেলা আধিকারিকের সদর অফিসে আয়োজিত হয়েছিল। এই সময়েই সরকারি আয়ুর্বেদিক কলেজের একটি দল বাড়িতে বাতাস কীভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায় তা হাতে কলমে দেখান।

জেলা আধিকারিক দীপা মুধোল মুণ্ডে বলেন, ‘বাজারে যেসব ধূপকাঠি পাওয়া যায় তার বদলে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে কীভাবে অন্য সামগ্রী দিয়ে বাতাস স্বচ্ছ করা যায়। তাই ঘুঁটে এবং আয়ুর্বেদে বর্ণিত কিছু বস্তু দিয়ে বাতাস স্বচ্ছ ও দূষণমুক্ত করার চেষ্টা করা হয়েছে।’ তিনি আরও জানান করোনা ভাইরাস এবং এই সংক্রান্ত বিষয়ের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬