ঢাকায় নারীদের জন্য ৭১ টাকায় আবাসিক হোটেল (ভিডিও)

১৩ মার্চ ২০২০, ১২:৪২ PM

© সংগৃহীত

রাজধানীতে ভর্তি পরীক্ষা, চাকরির ইন্টারভিউসহ নানা কাজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে হয় অনেককেই। তখন নারীদের জন্য কোনো নিরাপদ আবাস স্থল সমস্যায় অনেকেই রয়েছে। ঢাকায় যাদের আত্মীয় নেই, তারাই মূলত সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হন।

এ কারণে নারীদের জন্য মিরপুরের পল্লবীতে গড়ে তুলেছে ‘বাসন্তী নিবাস’। এতে রয়েছে ১৮ টি দ্বিতল বিছানা বাঙ্কবেড, যার উপরে-নিচে একজন করে থাকা যায়। শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। এখানে যেকোনো নারী দুই দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। নাস্তা হিসেবে বিস্কুট, কলা এবং কফি থাকবে ফ্রি। এছাড়া অন্যান্য খাবার কিনে খেতে পারবেন।

তিন তলার একটি ফ্লোরে ৩৬ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে। থাকার জন্য ছাত্রীদের দিতে হবে মাত্র ৭১ টাকা, চাকরি প্রত্যাশীদের ২৯৯ টাকা ও অন্যান্য সাধারণ নারীদের ৮৮০ টাকা। শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে। অভিভাবকরা যাতে মেয়েকে একা পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন তাই বাসন্তী নিবাসের এ উদ্যোগ। ঠিকানা- বাসা ১৩, রোড ২ বি, পল্লবী আবাসিক এলাকা, মিরপুর।

দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে, নিরাপত্তাহীনতায় ভিকট…
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ‘শান্তি আলোচনায়’ যেসব বিষয় নিয়ে ইরানের সঙ্গে দর-…
  • ১১ এপ্রিল ২০২৬
‘আমি মামলা করি না, নিজের বিচার নিজে করি’
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানাল হামাস
  • ১১ এপ্রিল ২০২৬
৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
close