করোনা আতঙ্কে মালয়েশিয়ায় জুমার নামাজ স্থগিত

১৩ মার্চ ২০২০, ১১:১৩ AM

© ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মালয়েশিয়ার পার্লিস নামক একটি রাজ্যে জুমার নামাজ স্থগিত ঘোষণা করা হয়েছে। নিজ নিজ ঘরে জুমার পরিবর্তে জোহরের নামাজ আদায় করার জন্য অনুরোধ করা হয়েছে।

শুক্রবার সকালে পার্লিস রাজ্যের রাজা তুয়াংকু সৈয়দ সিরাজউদ্দিনের ছেলে জামালুল্লাহিল এ তথ্য জানান। খবর মালয় মেইলের।

জামালুল্লাহিল বলেন, সারা বিশ্বে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। নতুন করে যেন কেউ এতে আক্রান্ত না হয় সেদিক বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

মালয়েশিয়ায় করোনাভাইরাসে এখনও পর্যন্ত ১৫৮ জন আক্রান্ত হয়েছে। তবে এর মধ্যে কোনও বাংলাদেশি নেই। নিবিড় পর্যবেক্ষণ শেষে হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ ঘোষণা করেছে ২৯ জনকে যারা ইতোমধ্যে ঘরে ফিরেছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close