এবার করোনায় আক্রান্ত ট্রুডোর স্ত্রী

১৩ মার্চ ২০২০, ১০:০৮ AM

© ফাইল ফটো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র সোফির করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সময় বুধবার ট্রুডোর স্ত্রীর শরীরে অসুস্থতার লক্ষণ দেখা দেওয়ার পর করোনাভাইরাসের পরীক্ষা করা হয়। এতে ফলাফল পজেটিভ আসে। এর জের ধরেই আপাতত ১৪ দিন আইসোলোশনে থাকার কথা জানিয়েছেন ট্রুডো ও তার স্ত্রী।

তবে এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ আছেন ট্রুডো। তার মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার কোন লক্ষণ দেখা যায় নি। তবুও স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে আগামী ১৪ দিন আইসোলোশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী। তবে এ সময় বাড়ি থেকেই সব কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কানাডায় করোনাভাইরাসে এখন পর্যন্ত ১০৩ জন আক্রান্ত হয়েছে।

বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬
সেই কলেজ ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্যকে ঘিরে তদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তি…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬