এবার করোনায় আক্রান্ত হলেন টম হ্যাংকস ও তার স্ত্রী

১২ মার্চ ২০২০, ১০:০৫ AM

© ইন্টারনেট

এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা টম হ্যাংকস ও তার স্ত্রী রিটা উইলসন। তারা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিজেরাই জানিয়েছে।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বসবাসরত ওই দম্পতির শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এরপর থেকে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। নিউইয়র্ক টাইমস, বিবিসিসহ কয়েককটি গণমাধ্যম এ তথ্য জানিয়েছেন।

করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানান ৬৩ বছর বয়সী হ্যাংকস। তার স্ত্রী রিটার বয়সও ৬৩ বছর। 

ইনস্টাগ্রামে হ্যাংকস লিখেছেন, শারীরিক দুর্বলতা অনুভব করছিলাম। ঠান্ডা, শরীরে ব্যথা ও জ্বর নিয়ে পরীক্ষা করানোর পর শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে। পোস্টে সবাইকে পরবর্তী আপডেট তথ্য জানাবেন বলেও জানান তিনি। হ্যাংকস জানান, তারা এখন আইসোলেশনে থাকবেন।

চীন থেকে ভয়াবহ আকারে ছড়ানো করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বজুড়ে অন্তত চার হাজার ৩০০ মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন এক লাখ ১৮ হাজারের অধিক। ১২০টির অধিক দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬
সেই কলেজ ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্যকে ঘিরে তদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তি…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬