করোনা প্রতিরোধে কুয়েতে ২ সপ্তাহ ছুটি ঘোষণা

১২ মার্চ ২০২০, ০৯:৩৬ AM

© ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে আরব দেশ কুয়েতে দুই সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় কুয়েত মন্ত্রিপরিষদ এই সিদ্ধান্ত নেয়।

কুয়েত সরকারের মুখপাত্র তারেক আল মাজরামের বরাত দিয়ে আরব টাইমস ও দেশটির বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

এসব প্রতিবেদনে বলা হয়:-
১. পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কুয়েতের সমস্ত বাণিজ্যিক ফ্লাইট স্থগিত থাকবে,
২. পাবলিক এবং প্রাইভেট সেক্টরে ১২ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি,
৩. সংক্রমণ এড়াতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ,
৪. রেস্তোঁরা, ক্যাফে, হল, শপিং সেন্টার, প্রাইভেট হেলথ ইনস্টিটিউট বন্ধ এবং
৫. ব্যাংকগুলো ১২ মার্চ থেকে ২৯ মার্চ বন্ধ বন্ধ থাকবে (এটিএম সচল থাকবে)।

এই খবর প্রকাশিত হওয়ার বিভিন্ন মার্কেট ও শপিং মলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬
সেই কলেজ ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্যকে ঘিরে তদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তি…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬