টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বিশ্রামে তামিম

১১ মার্চ ২০২০, ০৬:০২ PM

© ফাইল ফটো

সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম টি-টোয়েন্টিতে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর এবার হোয়াইটওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে।

এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটছে তরুণ পেসার হাসান মাহমুদের। বিশ্রাম পেয়েছেন তামিম ইকবাল। দলে মোট তিনটি পরিবর্তন আনা হয়েছে। প্রথম ম্যাচে ৪১ রান করা তামিমের জায়গায় খেলছেন মোহাম্মদ নাঈম। পেসার শফিউল ইসলামের জায়গায় খেলছেন আল আমিন।

সৌম্য সরকার ও লিটন দাসের বিধ্বংসী হাফসেঞ্চুরিতে প্রথম টি-টোয়েন্টিতে ২০০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৪৮ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ (অধিনায়ক), মেহেদী হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: টিনাশে কুমুনুকাম্বে, ব্রেুন্ডন টেলর, ক্রেগ আর্ভিন, ওয়েসলি মাদেভেরে, শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, রিচমন্ড মুটুম্বামি (উইকেটকিপার), টিনোটেন্ডা মুটুমবোজি, কার্ল মুম্বা, ক্রিস পোফু, চার্লটন শুমা।

দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ এপ্রিল ২০২৬
দেশে ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে নারী এমপি হতে দুই বোনের লড়াই
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬