করোনা ঠেকাতে ভারতের বাজারে গোমূত্রের স্যানিটাইজার ও সাবান!

১১ মার্চ ২০২০, ০২:১৪ PM

© সংগৃহীত

চীন থেকে ছড়ানো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ভারতেও। এ রোগ প্রতিরোধে দেশটিতে এবার গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান বাজারে ছাড়া হয়েছে। ভারতের ই-কমার্স সাইটে পণ্যগুলো পাওয়া যাচ্ছে।

গোমূত্র দিয়ে তৈরি হ্যান্ড স্যানিটাইজার এবং সাবানের নাম ‘কাউপ্যাথি’ বলে দেশটির সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে। ৫০ মিলিলিটারের দুটি হ্যান্ড স্যানিটাইজারের দাম ১০০ রুপি। এছাড়া২১০ রুপিতে অনলাইনে পাওয়া যাচ্ছে ‘কাউপ্যাথি’ সাবানের প্যাকেজ। ছয় থেকে সাতটি সাবান রয়েছে তাতে।

‘কাউপ্যাথি’র বিবরণে লেখা হয়েছে, গরুর বিশুদ্ধ গোমূত্র দিয়ে তৈরি করা হয়েছে। এর থেকে যাতে গন্ধ না বের হয়, সেজন্য অ্যারোমা এসেনশিয়াল অয়েল ও গঙ্গার পানি মেশানো হয়েছে। কোনও অ্যালকোহল নেই। ব্যবহারকারীর হাতকে এটি আর্দ্র ও কোমহল রাখবে বলেও জানানো হয়েছে।

তবে ওই স্যানিটাইজার ও সাবার করোনাভাইরাসের সংক্রমণ বন্ধ করছে বলে কোনও প্রমাণ মেলেনি।তবে ই-কমার্স সাইটে পণ্য দুটি বেশ জনপ্রিয় হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

এর আগে গোমূত্র ও গোবরে করোনাভাইরাসের সংক্রম ঠেকানো সম্ভব বলে দাবি করেছিলেন ভারতের আসামে ক্ষমতাসীন বিজেপি সংসদ সদস্য সুমন হরিপ্রিয়া।

মনিরামপুরে নদীর পাড়েই মিলতে পারে বাইপাস সড়কের সমাধান
  • ২১ এপ্রিল ২০২৬
জবিতে শূন্য আসনে ভর্তির নির্দেশনা ও সময়সীমা প্রকাশের বিজ্ঞপ…
  • ২১ এপ্রিল ২০২৬
এখনই উন্মুক্ত হচ্ছে না বদলি সফটওয়্যার
  • ২১ এপ্রিল ২০২৬
ফের চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অনেক
  • ২১ এপ্রিল ২০২৬
নেত্রকোনার হাওরে শ্রমিক ও হারভেস্টারের সংকট, ধান কাটা নিয়ে …
  • ২১ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • ২১ এপ্রিল ২০২৬