মালয়েশিয়ায় আজহারীর মাহফিলে প্রবাসীদের ঢল

০৯ মার্চ ২০২০, ০৫:৫৬ PM

© সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়ায় পিএইচডি গবেষক মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে প্রবাসীদের ঢল নেমেছে। রবিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের আমপাং পার্কের উইসমা এমসিএ কনভেনশন সেন্টারে ওই তাফসির মাহফিলের আয়োজন করা হয়।

দেশটির রাজধানী কুয়ালালামপুর আমপাং পার্কের উইসমা এমসিএ কনভেনশন সেন্টারে মালয়েশিয়া প্রবাসী কমিউনিটির ব্যানারে তাফসির মাহফিলটি অনুষ্ঠিত হয়। রবিবার স্থানীয় সময় বিকাল ৪টায় থেকে মাহফিলের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও মাগরিবের নামাজ শেষে তাফসির পেশ করেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

এ তাফসির মাহফিলে সকাল ১০টা থেকে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে থেকে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি এসে হলে জমায়েত হন। বিকাল নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো হল কক্ষ। হলে ঢুকতে না পেরে অনেকেই মিজানুর রহমান আজহারীকে একনজর দেখার অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন।

জানা যায়, মাহফিলে ভিড় সামাল দিতে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও কাজে নামেন। এছাড়াও মানুষের এ ঢল সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের।

দেশটিতে রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসীরা আসতে থাকেন। গত ১ মার্চ মালয়েশিয়ার চিমুনিয়া মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে প্রবাসীদের ঢল নামে। সেখানে আজহারী সবাইকে ঐক্যবদ্ধভাবে কোরআন সুন্নাহর পতাকাতলে আসার আহ্বান জানান। পরে মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬
সেই কলেজ ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্যকে ঘিরে তদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তি…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬