ফ্রান্সের ৪ এমপি করোনায় আক্রান্ত

০৯ মার্চ ২০২০, ০১:০৫ PM

© টিডিসি ফটো

ফ্রান্সের পার্লামেন্টের চারজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটিতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই প্রেক্ষিতে দেশটিতে গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। ১ হাজার জনের বেশি মানুষের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ফ্রান্সে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বর্তমানে ১৯। আক্রান্তের সংখ্যা ১২০৯ জন। এ বিষয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান জানান, হাজারের বেশি মানুষের জমায়েত হয় এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না। তবে ক্ষেত্রবিশেষে সেটিও এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন।

তিনি জানান, যেকোনো রকম জমায়েত যেখানে এক হাজারের বেশি মানুষ থাকবেন, এখন থেকে তা নিষিদ্ধ। পাশাপাশি, সরকারের তরফে একটি অনুষ্ঠানের তালিকা প্রকাশ করা হবে যেগুলি দেশের স্বার্থে জরুরী সেগুলিকে অনুমতি দেওয়া হবে।

এর আগে ফ্রান্স সরকার বদ্ধ জায়গায় জমায়েত করায় নিষেধাজ্ঞা এনেছিল, যেখানে ৫০০০ বেশি মানুষ উপস্থিত থাকতে পারবেন না। একটি নোটিশ ইস্যু করে নিশেধাজ্ঞার কথা জানানো হয়েছিল।

সূত্র : সিএনবিসি নিউজ

বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬
সেই কলেজ ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্যকে ঘিরে তদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তি…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬