এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে করোনার প্রবেশ, আক্রান্ত শিক্ষার্থী

০৮ মার্চ ২০২০, ০৬:০৮ PM

© সংগৃহীত

পুরো পৃথিবী কাঁপছে করোনা ঝড়ে। এবার ব্রিটেনের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড ইউনিভার্সিটির এক নারী শিক্ষার্থীকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। বাইরের দেশ থেকে ভ্রমণের পর ঐ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিভাগ।

করোনায় আক্রান্ত হওয়ার পর ওই ছাত্রী আর বিশ্ববিদ্যালয়ে আসেননি। নিজে থেকেই কোয়ারেন্টাইনে (একাকী বসবাস) চলে গেছেন।

যুক্তরাজ্যে ইতিমধ্যেই ২০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এবং ধারণা করা হচ্ছে সর্বোচ্চ খারাপ পরিস্থিতি সৃষ্টি হলে অন্তত ১ লাখ মানুষের মৃত্যু হতে পারে।

অবশ্য যুক্তরাজ্য সরকার করোনা মোকাবিলায় ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ৩০ লাখ স্বেচ্ছাসেবকের এক বিশাল সেনাবাহিনী নামানোর প্রস্তুতি নিচ্ছে দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ।

বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬
সেই কলেজ ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্যকে ঘিরে তদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তি…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬