বাংলাদেশের সব গরু ভারতের: বিজেপি নেত্রী

০৩ মার্চ ২০২০, ০৪:২৯ PM
সুমন হরিপ্রিয়া

সুমন হরিপ্রিয়া © সংগৃহীত

বাংলাদেশের সব গরু ভারতের বলে দাবি করেছেন দেশটির ক্ষমতাসীন বিজেপির এক বিধায়ক। আসামের এ বিজেপি বিধায়কের নাম সুমন হরিপ্রিয়া। গতকাল সোমবার বিধানসভায় তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের ফলেই বাংলাদেশের অর্থনীতি প্রসারিত হচ্ছে। আসামের ভেতর দিয়েই এই কাজ হয়ে আসছে দীর্ঘদিন। বিশ্বে গো-মাংস বিক্রির সবচেয়ে বড় দেশ বাংলাদেশ। এই গরুগুলি সব আমাদের গরু। আগের কংগ্রেস সরকার গরু পাচার নিয়ে কোনো কাজ করেননি।

তিনি আরো দাবি করেন গোমূত্র ও গোবরেই মারণরোগ করোনাভাইরাস দমন সম্ভব।

সুমন হরিপ্রিয়া বলেন, গোমূত্র-গোবর ক্যানসার নিরাময়েও কাজে লাগে।

তিনি বলেন, 'আমরা সবাই জানি গোবর খুবই উপকারী। গোমূত্রও যখন ছড়িয়ে পড়ে তখন সেই স্থান পবিত্র হয়ে ওঠে... আমার মনে হয় গোমূত্র ও গোবর দিয়ে করোনাভাইরাস দমনও সম্ভব।

এর আগে হিন্দু মহাসভার প্রেসিডেন্ট স্বামী চক্রপানি মহারাজ বলেছিলেন, করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে গোমূত্র ও গোবর ব্যবহার করা যেতে পারে।

করোনাভাইরাস আতঙ্ক দূর করতে একটি বিশেষ যজ্ঞ হিন্দু মহাসভা আয়োজন করতে চায় বলেও জানান তিনি।

খবর: এই সময়।

ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬