এবার পোল্যান্ডের শিক্ষার্থীকে ভারত ত্যাগের নির্দেশ

০২ মার্চ ২০২০, ১১:৪৪ AM

© সংগৃহীত

সিএএবিরোধী বিক্ষোভে যাওয়ায় যাবদপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পোল্যান্ডের এক শিক্ষার্থীকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছে, সিএএবিরোধী মিছিল, প্রতিবাদ সভায় শামিল হওয়ার অভিযোগে পোল্যান্ডের শিক্ষার্থীকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)।

1 (2)

কলকাতায় সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএবিরোধী মিছিলে হেঁটে ছিলেন কামিল সেইডসিনস্কি। এরপর তাকে নোটিশ পাঠিয়ে ২২ ফেব্রুয়ারি দপ্তরে দেখা করার নির্দেশ দেয় এফআরআরও। দেখা করার পর ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে তা কার্যকর করতে বলা হয়। কারণ হিসেবে বলা হয়, এক জন বিদেশি নাগরিক হিসেবে স্টুডেন্ট ভিসা নিয়ে তিনি এদেশে এসে অনৈতিক কাজে লিপ্ত হয়েছেন।

কামিল সেইডসিনস্কি নামে ঐ শিক্ষার্থী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশুনা করছেন। কয়েকদিন আগে একই অভিযোগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আফসারা অনিকা মিম নামে এক বাংলাদেশি পড়ুয়াকেও ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

 

ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬