এবার তুরস্ককে হুঁশিয়ারি রাশিয়ার

০২ মার্চ ২০২০, ১০:৪৮ AM

© সংগৃহীত

মস্কোকে হুঁশিয়ারি উচ্চারন করে আঙ্কারা জানিয়েছে সিরিয়ার আকাশে তুরস্কের জঙ্গিবিমানের কোনো নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না মস্কো। তার মধ্যে সিরিয়া ইস্যুতে রাশিয়া ও তুরস্কের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সতর্কবার্তা দিয়েছে। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল বিশেষ করে ইদলিব প্রদেশের আকাশসীমা বন্ধ ঘোষণার পর রাশিয়ার পক্ষ থেকে এ বক্তব্য দেয়া হলো।

গতকাল উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশসীমা বন্ধ ঘোষণার পাশাপাশি দামেস্ক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যেকোনো বিমান এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তাকে ভূপাতিত করা হবে।

সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানায়, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার সাংবিধানিক এবং জাতীয় দায়িত্ব পালনের জন্য সামরিক বাহিনী এই পদক্ষেপ নিয়েছে।

একজন রুশ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইতার-তাস এ খবর জানিয়েছে।

এদিকে, সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরীয় বাহিনীর হামলায় তুরস্কের তিনটি ড্রোন ভূপাতিত হয়েছে।

সানা জানিয়েছে, তুর্কি বাহিনীর হামলায় সিরিয়ার দুটি জঙ্গিবিমান সিরিয়ার ভূখণ্ডেই ভূপাতিত হয়েছে।

 

ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬