মদের বোতল হাতে নাগিন ড্যান্স, বিপাকে ৬ পুলিশ

০১ মার্চ ২০২০, ০৮:৪৩ PM

© সংগৃহীত

এক বিয়েতে গিয়ে মনের আনন্দে মদ খেয়ে মদের বোতল হাতে নাগিন ড্যান্স করেন ভারতের তেলেঙ্গানার ছয় পুলিশ সদস্য। সেই নাচের ভিডিও ধারণ করার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড দেয়ার পর রাতারাতি তা ভাইরাল হয়ে যায়। ভিডিও ভাইরাল হওয়ায় বেশ বিপাকে পড়েছেন ওই পুলিশ সদস্যরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নানা অঙ্গভঙ্গিতে নেচে যাচ্ছেন তারা এবং পাশেই গাড়ি থেকে গানের শব্দও ভেসে আসছে। কোনো কোনো ভিডিওতে তাদের হাতে বিয়ারের বোতলও দেখা গেছে।

এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ওই পুলিশ সদস্যদের সাইবারবাদ পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে। ওইসব ভিডিওর বিষয়ে রিপোর্টও চাওয়া হয়েছে।

বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহের কোনো এক সময় এই পুলিশ সদস্যরা তাদের এক সহকর্মীর বিয়েতে অংশ নিয়ে এ কর্ম করে আসেন।

অভিযুক্ত এই পুলিশ সদস্যদের বিষয়ে ব্যবস্থা নেয়ার কারণে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্নও তুলেছেন। তাদের যুক্তি হলো- ব্যক্তিগত কোনো অনুষ্ঠানে তারা কী করেছেন তার জন্য কেন তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হবে।

কর্তৃপক্ষ বলছে, তেলেঙ্গানার আইন অনুযায়ী পাবলিক প্লেসে মদপান করার বৈধতা নেই। এ অপরাধে জেল-জরিমানার বিধান রয়েছে। সূত্র : দ্য নিউজ মিনিট।

মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬