ভারত সরকারের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থী

০১ মার্চ ২০২০, ১১:৫৮ AM

© সংগৃহীত

ভারতের সনামধন্য বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর বাংলাদেশি শিক্ষার্থী অপ্সরা আনিকা মীম। সম্প্রতি তাকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে ভারতে বৈধভাবে অবস্থান করতে আইনগত পথ খুঁজছেন অপ্সরা। তিনি তার বিরুদ্ধে জারি করা নোটিশের বিরুদ্ধে ভারতের হাইকোর্টে আবেদন করার পরিকল্পনা করছেন। খবর: টাইমস অব ইন্ডিয়া।

ভারতে অবস্থানরত বাংলাদেশি একজন কর্মকর্তা বলেছেন, যদি অপ্সরা শর্তহীন ক্ষমা প্রার্থনার জন্য প্রস্তুত থাকেন, তাহলেই ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে সাহায্য করতে পারেন। তিনি যদি অতিরিক্ত সময় ভারতে অবস্থান করেন তাহলে জরিমানা করা হতে পারে।

জানা গেছে, ভারতে চলমান নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বিরোধী বিক্ষোভের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি। এরপরই অপ্সরার বিরুদ্ধে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১৪ ফেব্রুয়ারি ভারতের ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসার (এফআরআরও) কর্ম শেরিং ভুটিয়া নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দেন তাকে।

এ বিষয়ে তিনি আইনজীবী শামীম আহমেদের সঙ্গে যোগাযোগ করেছেন। শামীম আহমেদ বলেছেন, নোটিশ পাওয়ার পর অপ্সরার এখনও সপ্তাহ সময় পার হয়নি। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার কথা বিবেচনা করছেন তিনি।

তবে একজন কর্মকর্তা বলেছেন, ওই নির্দেশ তাকে দিয়েছে ‘তৃতীয় পক্ষ’। তাই এফআরআরও’র এমন ক্ষমতা আছে, তারা ভারতের নিয়মনীতি লঙ্ঘনের জন্য বিদেশিদের বিরুদ্ধে ক্ষমতা ব্যবহার করতে পারেন। ফলে অপ্সরার জন্য উত্তম হবে দেশে ফেরত গিয়ে আপিল করা। আপিল করলেও তার শুনানিতে সময় লাগবে।

সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ম…
  • ১১ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
close