১৯ বছরের আফগান যুদ্ধে পরাজয় মানল যুক্তরাষ্ট্র

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৮ PM

© সংগৃহীত

ওসামা বিন লাদেনকে ঘিরে ১৯ বছর আগে আফগানিস্তানে হামলা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। দীর্ঘ সংঘাতে জড়িয়ে শেষ পর্যন্ত তালেবানের শর্ত মেনে নিয়ে আফগানিস্তান ছাড়তে চুক্তি সই করেছে দুই পক্ষ। শনিবার (২৯ ফেব্রুয়ারি) কাতারের রাজধানী দোহায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ঐতিহাসিক এই চুক্তির সাক্ষী হতে দোহায় গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। কাতারের আমিরের সঙ্গে বৈঠকের পরই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন তিনি।

আফগানিস্তান থেকে ১৪ মাসের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র ও উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো)। চুক্তি স্বাক্ষরের আগেই শনিবার মার্কিন ও আফগান সরকার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছিল।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পরই আফগানিস্তান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। ১৮ বছরের এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের দুই হাজারের বেশি সেনা নিহত হয়।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে সব মার্কিন সেনাকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬