মুসলিম হিসেবে ভারতে আমি নিরাপদ: আদনান সামি

২৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৯ PM

© ফাইল ফটো

একজন মুসলিম হিসেবে ভারতে নিজেকে নিরাপদ মনে করেন পাকিস্তানী বংশোদ্ভূত ভারতীয় গায়ক-গীতিকার আদনান সামি। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সহিংসতায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর দগদগে ক্ষত দেখে বিহ্বল হয়ে পড়েছে উপমহাদেশ। এই আইন নিয়ে এমন মতপ্রকাশে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

আদনান সামি আরও বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন তাদের জন্য যারা সংকটে পড়ে দ্রুত কোথাও আশ্রয় বা নাগরিকত্ব খুঁজছে। এটা বিদেশীদের জন্য, ভারতীয় নাগরিকদের জন্য নয়।

দিল্লির সহিংসতা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে ৪৬ বছর বয়সী এই সংগীতশিল্পী বলেন, আমি আশা করি দ্রুতই শান্তি ফিরে আসবে। একজন শিল্পী হিসেবে আমি সবসময়ই প্রেম ও শান্তির কথা বলি। আমি সবাইকে অনুরোধ করি, জীবনকে শ্রদ্ধা করুন, দেশে শান্তি ফিরিয়ে আনুন।

আদনান সামির বাবা পাকিস্তান বিমান বাহিনীতে চাকরি করতেন। ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতের মাটিতে বোমাবর্ষণও করেছিলেন তার বাবা। এ নিয়ে ভারতীয়দের কটাক্ষের শিকারও হয়েছেন আদনান। বিশেষত এ বছর রাষ্ট্রীয় ‘পদ্মশ্রী’ সম্মাননা পাওয়ার পর সমালোচকরা তাকে এভাবেই নিশানা করেন। ২০১৫ সালে আদনান সামি ভারতীয় নাগরিকত্ব লাভ করেন।

২০১৫ সালে আলোচিত আমির খানের এক বক্তব্য বিষয়ে প্রশ্ন করা হয় আদনানকে। তখন আমির খানের স্ত্রী বলেছিলেন তিনি (কিরণ রাও) ভারতে নিরাপদ অনুভব করেন না। একথা সবার সামনে জানিয়েছিলেন আমির নিজেই। এ নিয়ে সামাজিক মাধ্যমে শোরগোল পড়ে গিয়েছিল।

এ প্রসঙ্গে জানতে চাইলে আদনান সামি বলেন, আমির খান যা-ই বলুক না কেন তা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। আমি যতটুকু বুঝি, আমি একজন মুসলিম। আমি সকল ধর্মকেই শ্রদ্ধা করি। সেসঙ্গে সবার উৎসবেও অংশ নিই। আমি সকল প্রকারে মানবতাকেই বরণ করি। আমার অনেক সুযোগ ছিল। কিন্তু একজন মুসলিম হয়েও আমি ভারতে আসারই সিদ্ধান্ত নিই। একজন মুসলিম হিসেবে ভারতে আমি নিরাপদ অনুভব করি।

ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬