দুই ঘণ্টায় তিনজনের ধর্ষণের শিকার তরুণী

২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৫ PM

© ফাইল ফটো

দুটি ভিন্ন জায়গায় পথ হারিয়ে মাত্র দুই ঘন্টার ব্যবধান তিন ব্যক্তির ধর্ষণের শিকার হয়েছে ১৯ বছর বয়সী এক তরুণী। গত ১৯ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ের নবি মুম্বাই এলাকায়। এ ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তিকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

রাবালে এমআইডিসি থানার স্টেশন অফিসার জানিয়েছেন, ১৮ ফেব্রুয়ারি ঘাটকোপার যাওয়ার ট্রেন মিস করেন ওই যুবতী। ওই দিন অন্য একটি ট্রেন ধরে থানে জেলার মাম্ব্রা স্টেশনে পৌঁছান। সেখানেই রাত কাটিয়ে ১৯ ফেব্রুয়ারি দিবা স্টেশনে যান। সেখানে গিয়ে নাকের নথ বিক্রির জন্য এক মহিলা ভিক্ষুকের সাহায্য চান। কিন্তু রাত অবধি সেটি বিক্রি করতে পারেননি তিনি। হাঁটতে হাঁটতে তিনি দিবা স্টেশনে পৌঁছনোর চেষ্টা করছিলেন। কিন্তু পথ খুঁজে পাচ্ছিলেন না।

রাত সাড়ে আটটার সময় জনৈক অটোচালককে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানান। অটোচালক তাঁকে স্টেশন পৌঁছে দেওয়ার পরিবর্তে একটি ভাঙাচোরা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে পুলিশকে জানিয়েছেন ওই যুবতী। ধর্ষণের পর ওই অটোচালক তাঁকে এক নির্জন জায়গায় মন্দিরের পাশে ছেড়ে দেয়।

তখন প্রায় রাত দশটা বাজে। সে সময় দুই বাইক আরোহী তাঁকে স্টেশনে পৌঁছে দেওয়ার নামে বাইকে তোলে। তারপর তাঁকে ঘাঁসোলি এলাকার নির্জন স্থানে নিয়ে গিয়ে ফের ধর্ষণ করে। ২৩ ফেব্রুয়ারি এই ঘটনায় অভিযোগ দায়ের হয় রাবেলা এমআইডিসি স্টেশনে। তারপর অটোচালক সহ তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত তিনজনকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে বলে জানা গিয়েছে। সূত্র: আনন্দবাজার

ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬