ময়মনসিংহে নিখোঁজ চার ছাত্রীর সন্ধান মিলল গাজীপুরে

২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৬ AM
সানজিদা খাতুন, সুমাইয়া খাতুন, আফসানা খাতুন ও মিফতাহুল জান্নাত ইশাত

সানজিদা খাতুন, সুমাইয়া খাতুন, আফসানা খাতুন ও মিফতাহুল জান্নাত ইশাত © টিডিসি ফটো

ময়মনসিংহের ফুলপুরে গত ২২ ফেব্রুয়ারি বাড়ি থেকে কোচিং করার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি তারা। পরে ২৪ ফেব্রুয়ারি ফুলপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজ হওয়া ছাত্রীদের এক অভিভাবক। পরে তাদের চার দিন পর গাজীপুরের শ্রীপুর থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে ফুলপুর থানার পুলিশের একটি দল শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব খণ্ডে অভিযান চালিয়ে চার ছাত্রীকে উদ্ধার করে। তারা হলেন_সানজিদা খাতুন, সুমাইয়া খাতুন, আফসানা খাতুন ও মিফতাহুল জান্নাত ইশাত। এ ঘটনায় হূদয় ইসলাম রজব (৩০) নামের এক যুবককে আটক করা হয়।

উদ্ধার হওয়া চারজনই কলেজ ও মাদরাসার ছাত্রী। তাদের মধ্যে দুজন আপন বোন। আর একজন তাদের চাচাতো বোন, অন্যজন প্রতিবেশী বান্ধবী। তাদের সবার বাড়িই ফুলপুরের পূর্ব বাখাই গ্রামে। গত শনিবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল তারা।

ওই ঘটনায় গত সোমবার দুই ছাত্রীর বাবা ফুলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
নেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের ‘অন্যতম ম…
  • ০৭ অক্টোবর ২০২৬
মব করে উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তা…
  • ০৭ অক্টোবর ২০২৬
পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালাতে পারে, প্রশ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬