ভারতে আন্দোলন ঠেকাতে সেনা নামানোর চিন্তা

২৫ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৩ PM

© আনন্দবাজার

সহিংসতা রুখতে এ বার দিল্লিতে নামানো হতে পারে সেনা। রাজধানীর আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার অরবিন্দ কেজরীওয়াল, লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল এবং দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ককে নিয়ে বৈঠতে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সেখানেই এমন বার্তা দেন তিনি। বৈঠক শেষে যা সংবাদমাধ্যমকে জানান কেজরীওয়াল। বৈঠক সেরে বেরিয়ে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘সকলেই চান হিংসা বন্ধ হোক। সে জন্যই আজ বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক ভালই হয়েছে।’

কেজরিওয়াল বলেন, ‘শহরে শান্তি ফেরাতে সব রাজনৈতিক দল একজোট হয়ে কাজ করবে। প্রয়োজনে সেনাও নামানো হতে পারে।’ শাহের ডাকা এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি, রামবীর সিংহ বিধুরী এবং কংগ্রেসের সুভাষ চোপড়াও।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী এবং সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘিরে গত তিন দিন ধরে অশান্ত জাফরাবাদ-সহ উত্তর-পূর্ব দিল্লির একাধিক জায়গা। সোমবার পরস্পরকে লক্ষ্য করে ইটবৃষ্টি করেছে তারা। এমনকি গুলিও চলেছে। তাতে সাত জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের সময় এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। গতকাল রাতেই এ নিয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। যে যে এলাকায় হিংসা দেখা দিয়েছে, সেখানকার বিধায়কদের নিয়ে আলাদা বৈঠক করেন কেজরীওয়ালও। তবে গোটা ঘটনার জন্য দিল্লি পুলিশের ভূমিকারও তীব্র সমালোচনা করেন কেজরীওয়াল।

মঙ্গলবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেজরীওয়াল জানান, সিনিয়রদের নির্দেশ না মেলায় সময় মতো পদক্ষেপ করতে পারেননি পুলিশকর্মীরা। কাঁদানে গ্যাস ছোড়া হবে নাকি লাঠি চার্জ করা হবে, সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি তাঁরা। বিষয়টি তিনি অমিত শাহকে জানিয়েছেন বলেও জানান কেজরীওয়াল।

বহিরাগতরা দিল্লিতে ঢুকে পড়ায় পরিস্থিতির অবনতি হয়েছে বলেও দাবি করেন কেজরীওয়াল। তিনি বলেন, ‘অন্য দলগুলির সঙ্গে বৈঠকে জানতে পেরেছি, বাইরে থেকেও অনেকে দিল্লিতে এসে ঢুকেছেন। তাতেই পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর থেকে বেরিয়ে আসতে গেলে দিল্লির সীমান্ত কিছু দিন বন্ধ রাখতে হবে।’ খবর: আনন্দবাজার।

অফিস পাচ্ছেন এমপিরা, গাড়ি চাইলেন হাসনাত
  • ২১ এপ্রিল ২০২৬
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল …
  • ২১ এপ্রিল ২০২৬
তারকাদের শোপিস না বানিয়ে ত্যাগী নারীদের মূল্যায়নে বিএনপিকে …
  • ২১ এপ্রিল ২০২৬
সিটি কলেজে শিবিরের হামলা, রাতে ঢাবিতে বিক্ষোভের ডাক ছাত্রদল…
  • ২১ এপ্রিল ২০২৬
‎জাবিতে ২ বছরে পানির স্তর নেমেছে ৭.৬৪ ফুট
  • ২১ এপ্রিল ২০২৬
সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬