আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশি সনাক্ত

২১ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৬ PM

© ফাইল ফটো

সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ আরও দুই বাসিন্দা প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ ও আল-আরাবিয়াহর খবরে এমন তথ্য জানিয়েছে।

দুই রোগীর মধ্যে একজন ফিলিপিন্স থেকে এসেছেন। তার বয়স ৩৪। আর ৩৯ বছর বয়সী আরেকজন বাংলাদেশি।

সম্প্রতি তারা চীনা করোনারোগীর সরাসরি সংস্পর্শে ছিলেন। তাদের দুজনের অবস্থায় স্থিতিশীল বলে জানিয়েছে আরব আমিরাত।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল স্বাস্থ্য রেগুলেশনসের প্রধান ডা. ফাতিমা আত্তার বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান বজায় রেখেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত তাদের পর্যবেক্ষণে রাখা হবে।

পে-স্কেলের গেজেটের আলোকে ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে অর্থ …
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র পেয়েও যোগ দেননি ১৪৭১ প্রার্থী
  • ০৭ অক্টোবর ২০২৬
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
নেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের ‘অন্যতম ম…
  • ০৭ অক্টোবর ২০২৬