রিপোর্টার্স ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি

সভাপতি আইয়ুব সম্পাদক সুমন

২১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩২ AM

© সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের জমির মালিকদের সংগঠন রিপোর্টার্স ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে আইয়ুব ভূঁইয়া সভাপতি এবং কাজী ইমরুল কবীর সুমন (ইমরুল সুমন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে দুই বছর মেয়াদি এই কমিটি গঠন হয়। এতে মো. মর্তুজা হায়দার লিটন ও নাদিরা কিরণ সহসভাপতি হন।

এছাড়া শাহীন হাসনাত যুগ্ম সম্পাদক, শাহ মোহাম্মাদ মনওয়ার জাহান কবীর সাংগঠনিক সম্পাদক , নিখিল চন্দ্র ভদ্র অর্থ সম্পাদক, মো. সাজ্জাদ হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. বদরুল আলম চৌধুরী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আব্দুল লতিফ রানা সমাজ কল্যাণ সম্পাদক, মাহফুজা মোসলেহী নারী বিষয়ক সম্পাদক, মোহাম্মদ আতিকুর রহমান হাবীব দপ্তর সম্পাদক নির্বাচিত হন।

নির্বাহী কমিটির নির্বাচিত সদস্যরা হলেন—অনিল চন্দ্র সেন, জুলফিকার আলী মানিক, শেখ মামুনুর রশীদ, মো. হারুনুর রশীদ তালুকদার (তালুকদার হারুন), ঝর্ণা মনি, আতাউর রহমান ও মো. আবদুর রহিম।

কবি হাসান হাফিজ প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন—ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি কল্যাণ সাহা।

পে-স্কেলের গেজেটের আলোকে ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে অর্থ …
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র পেয়েও যোগ দেননি ১৪৭১ প্রার্থী
  • ০৭ অক্টোবর ২০২৬
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
নেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের ‘অন্যতম ম…
  • ০৭ অক্টোবর ২০২৬