আত্মীয়ের চুমুতে নবজাতকের মৃতপ্রায়

২৮ জানুয়ারি ২০২০, ০২:১৩ PM

© ফাইল ফটো

আদরের বহিঃপ্রকাশ হিসেবে নবজাতককে চুমু দেন স্বজনরা। সেই চুমুতেই প্রায় মৃত অবস্থায় চলে গিয়েছিলেন যুক্তরাজ্যের ইয়র্ক শহরে জন্ম নেয়া শিশু রোমান ড্রান্সফিল্ড।

জানা গেছে, ডানিয়েল্লা-ম্যাথু দম্পতির সন্তান রোমান ড্রান্সফিল্ড গত বছর ফেব্রুয়ারিতে জন্ডিস নিয়ে জন্মগ্রহণ করেন । জন্মের পাঁচ দিনের মধ্যেই তার শরীরে ফুসকুড়ি দেখা দেয়। এই উপসর্গে প্রায় মৃতপ্রায় অবস্থায় চলে যায় শিশুটি। প্রায় তিন সপ্তাহ এন্টি-ভাইরাস ওষুধ দেয়ার পর সুস্থ হন রোমান ড্রান্সফিল্ড। পরে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে সন্দেহ প্রকাশ করেন, চুমু খাওয়ার কারণেই এই সমস্যা হয়েছিল রোমানের।

এ নিয়ে রোমান ড্রান্সফিল্ডের মা ডানিয়েল্লা বলেন, যখন সে জন্মায় তখন পরিবারের সদস্যরা আসতেন এবং তাকে দেখে চুমু দিতেন। একদিন আমরা রোমানের মুখে ফুসকুড়ি দেখতে পারি। পরে ডাক্তার জানায় এই ভাইরাসে মারা যেতে পারেন রোমান। ডানিয়েল্লা জানান, ওই ঘটনার পর থেকে তিনি এখনো তার সন্তানকে চুমু দেননি।

এদিকে ওই ঘটনার পর এখনো নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই দুঃসহ স্মৃতি মনে করিয়ে সবাইকে নবজাতকদের চুমু খাওয়া থেকে বিরত থাকার উৎসাহ দেন ডানিয়েল্লা-ম্যাথু দম্পতি।

মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি কে?
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি …
  • ০৭ অক্টোবর ২০২৬
সংবাদ প্রকাশ করায় চিকিৎসক বললেন—ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ১১…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
  • ০৭ অক্টোবর ২০২৬
দেশী-বিদেশী পর্যটক টানতে কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬