জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে কার্যকর সিলেবাস অনুযায়ী আগামী ১১ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত এ পরীক্ষা চলবে।
এতে আরও বলা হয়, প্রয়োজন অনুযায়ী কোনো কারণ উল্লেখ না করেই পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
রুটিন দেখুন এখানে