অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

সংবাদ প্রকাশ করায় চিকিৎসক বললেন—ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন

০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ PM
ডা. খাইরাতুন হিসান কেয়া

ডা. খাইরাতুন হিসান কেয়া © সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে তোলা চিকিৎসায় অবহেলার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অভিযুক্ত চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দেওয়া ওই ফেসবুক পোস্টে ডা. কেয়া লেখেন, ‘আপনারা একটা কাজ করবেন, এখন থেকে ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন অথবা ব্যথা কেন উঠছে না, পানি কেন ভাঙছে এই যাবতীয় সিদ্ধান্ত সাংবাদিক থেকে নিয়ে তাকেই বলবেন চিকিৎসাটা করতে।’

চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ নিয়ে স্থানীয় সাংবাদিকরা সংবাদ প্রকাশের পরপরই তার পক্ষ থেকে এমন মন্তব্য আসে।

সম্প্রতি চৌদ্দগ্রামের খামার পুষ্করণী গ্রামের প্রসূতি নাজমা আক্তারের সন্তান প্রসবের ঘটনায় ডা. কেয়ার বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন স্বজনরা। তাদের দাবি, দীর্ঘ সময় নরমাল ডেলিভারির চেষ্টা করা হলেও একপর্যায়ে নবজাতকের মৃত্যু হয় এবং নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় প্রসূতি নাজমাকে কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

অভিযোগের বিষয়ে ডা. কেয়া সাংবাদিকদের জানান, তিনি নরমাল ডেলিভারির চেষ্টা করেছেন এবং রোগীর অবস্থা ভালো না থাকায় দ্রুত তাকে কুমিল্লায় পাঠিয়ে দেন। নবজাতকের মৃত্যু ও মাথায় আঘাতের বিষয়ে জানতে চাইলে তিনি রোগীর পরিবারের সঙ্গে কথা বলার কথা জানান।

এদিকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার ঘোষণা, পাবেন যারা
  • ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage