ঘোড়ায় চড়ে তরবারি হাতে বরের বাড়ি হাজির কনে

২৮ জানুয়ারি ২০২০, ০১:১৬ PM

© সংগৃহীত

দুই ঘোড়ার পিঠে টগবগিয়ে চলা দুই কন্যা। তাদের হাতে রঙিন তরবারি। আছে বাদ্য-বাজনাও। তবে তারা যুদ্ধে যাচ্ছেন না। কোনো নাটক বা সিনেমার শুটিংও নয়। বিয়ে করতে দুই কন্যা যাচ্ছেন বরের বাড়ি! এমন দৃশ্য দেখে পথচারীদের তো চক্ষু চড়কগাছ।

ভারতের মধ্যপ্রদেশের খাণ্ডোয়ার বাসিন্দা ওই দুই কন্যা। দুই বোন সাক্ষী পতিদার ও সৃষ্টি পতিদার। দুই বর আগে থেকেই মণ্ডপে অপেক্ষা করছিলেন তাদের জন্য।

গত ২২ জানুয়ারি ধুমধামের সঙ্গে দুটি বিয়ে হয়। সংবাদ সংস্থা এএনআইকে সৃষ্টি বলেন, ‘আমি এই সম্প্রদায়ের অংশ হতে পেরে গর্বিত। আমরা ঐতিহ্যকে অনুসরণ করি। এটি ৫০০ বছরের পুরনো ঐতিহ্য। ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ আন্দোলনকে সমর্থন জানাতে এই প্রথাকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’

পুরো ব্যাপারটি বিচিত্র হলেও এটি কোনো নিয়ম ভাঙার তাড়না থেকে ঘটা ঘটনা নয়। মধ্যপ্রদেশের খাণ্ডোয়া অঞ্চলে এমন রীতি প্রায় পাঁচশ বছর ধরে চলে আসছে। সেই রীতি মেনেই বিয়ে হয়েছে সহোদরার।

সৃষ্টি বলেন, ‘এদেশে মেয়েদের শ্রদ্ধা করতে হবে, সম্মান জানাতে হবে। মেয়েরা কোনোদিক দিয়ে পিছিয়ে নেই। তার সবকিছু করতে পারে। বহু পুরনো ইতিহাসে তার প্রমাণ আছে।’

মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি কে?
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি …
  • ০৭ অক্টোবর ২০২৬
সংবাদ প্রকাশ করায় চিকিৎসক বললেন—ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ১১…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
  • ০৭ অক্টোবর ২০২৬
দেশী-বিদেশী পর্যটক টানতে কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬