করোনাভাইরাস: চীনের বাংলাদেশ দূতাবাসে হটলাইন চালু

২৫ জানুয়ারি ২০২০, ০৮:২১ PM

© ফাইল ফটো

চীনের করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাসে হটলাইন খোলা হয়েছে (৮৬)-১৭৮০১১১৬০০৫। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শনিবার এক বার্তায় এ তথ্য জানান।

শাহরিয়ার আলম জানান, দূতাবাসে হটলাইন খোলার পাশাপাশি উইচ্যাট গ্রুপ খোলা হয়েছে। দূতাবাসের কর্মকর্তা খায়রুল বাসার এবং আসিফ বাংলাদেশিদের করা ২৪৫ সদস্যের উইচ্যাট গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছেন।

বিশেষ করে উহান শহরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার কাউকেই বাসা থেকে বের হতে দিচ্ছে না। বিচলিত না হয়ে সরকারি নির্দেশ মেনে চলার জন্য সবাইকে বলা হয়েছে।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ৪১ জন প্রাণ হারিয়েছে। দেশটির হুবেই প্রদেশের উহান শহর থেকেই এই ভাইরাস ছড়ানো শুরু হওয়ায় এ শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। ওই শহরেই ৫০০ জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী আটকা পড়েছেন

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অনেকেই দেশে ফিরে আসার আকুতি জানিয়েছেন, বাংলাদেশ দূতাবাসের সাহায্য চেয়েছেন। শিক্ষার্থীরা জানান, উহানের অধিকাংশ দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে তাদের মজুতকৃত খাবারও ফুরিয়ে আসছে। ফলে খুব শীঘ্রই তারা খাবারের সংকটে পড়বেন।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close